নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৪২টি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা টায়ারে আগুন জ¦ালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী চনপাড়া-নগরপাড়া সড়ক অবরোধ করে রাখেন।
আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমালে ও ডিজিএমের অপসারণ করা না হলে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাওসহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন।
বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের ৪২টি গ্রাম বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকে না বললেই চলে। ছুটির দিনেও নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সভায় বক্তব্য দেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, আনোয়ার হোসেন আনু, নাসির আহম্মেদ, আব্দুস সাত্তার, নুর হোসেন, আক্তার হোসেন প্রমুখ।
