এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে ৩৩ নির্দেশনা

আপডেট : ২৫ মে ২০২৫, ০৭:৩৮ এএম

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এই পরীক্ষা সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবিরের সই করা চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে ৩৩টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে  প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুজন করে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে পরীক্ষাকেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার নিষিদ্ধ ও ছবি তোলা যাবে না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করতে হবে। এ ছাড়া প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন, তবে প্রতিটি কক্ষে সর্বনিম্ন দুজন পরিদর্শকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত