নিখোঁজের দুদিন পর মিলল স্কুলছাত্রের লাশ

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:০৭ এএম

প্রতিবেশী কিশোর আরিয়ান মাহিমের (২০) সঙ্গে সাইকেলে ঘুরতে বের হয়ে নিখোঁজের দুদিন পর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মো. হোসাইন (৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ৮টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের পেশকারবাড়িসংলগ্ন জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী কিশোর আরিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত হোসাইন উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়িতে নালিশ দেওয়ার ক্ষোভ থেকেই কিশোর আরিয়ান হাত-পা বেঁধে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে প্রতিবেশী কিশোর আরিয়ানের বাইসাইকেলে করে ঘুরতে বের হয় হোসাইন। রাতে ওই কিশোর বাড়িতে ফিরলেও হোসাইন আর ফেরেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত