কমলগঞ্জ সীমান্তে ২১ জনকে পুশইন করল বিএসএফ

আপডেট : ২৬ মে ২০২৫, ০৫:২৪ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদের পুশইন করেছে। 

আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ২১ জনক আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায়, তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম জাকারিয়া বলেন, ‘আটক ২১ জন ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত