আড়িয়াল বিলের প্রাণবৈচিত্র্য রক্ষায় মতবিনিময়

আপডেট : ২৭ মে ২০২৫, ১২:৩৩ এএম

মুন্সীগঞ্জের আড়িয়াল বিল এলাকার জীবনযাত্রার মান এবং পানি ও ভূমিসম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সমীক্ষা নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পর্যন্ত বিস্তৃত।

গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলার আড়িয়াল বিল অঞ্চলের পরিবেশ ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং পানি ও ভূমিসম্পদের সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় কর্মশালা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কর্মশালায় অংশগ্রহণ করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহ্সান। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিন উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত