চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ

সংস্কার কার্যক্রমে বাধা এলে কঠিন হাতে প্রতিরোধ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৭:২৮ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারের সংস্কার কার্যক্রমে সচিবালয় থেকে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে সেটা প্রতিরোধ করা হবে। সচিবালয়ে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এটা ভাববেন না যে, আপনাদের বিকল্প নেই। জনগণ বিকল্প খুঁজে নেবে।’

গতকাল সোমবার উত্তর চট্টগ্রামের একাধিক উপজেলায় অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে এনসিপির চিন্তাভাবনা জনগণের কাছে তুলে ধরতে রবিবার থেকে চট্টগ্রামে সাংগঠনিক সফর শুরু করেছেন দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার তারা দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলায় পথসভায় বক্তব্য রাখেন। গতকাল সকালে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যান থেকে শুরু করেন উত্তর চট্টগ্রামের কর্মসূচি। এনসিপি নেতারা রাঙ্গুনিয়া লিচুবাগান, রাউজান বাসস্ট্যান্ড, হাটহাজারী ডাকবাংলো, ফটিকছড়ির বিবির হাট, মিরসরাইয়ের বারৈয়ার হাট ও সীতাকু-ু বাজারে পথসভায় বক্তব্য রাখেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্যসংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। নেতাদের আগমন উপলক্ষে আগে থেকে প্রতিটি স্পটে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন।

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন রেখে বলেন, পাঁচ আগস্টের আগপর্যন্ত সচিবালয়ের কোনো সচিব, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী কি পদত্যাগ করেছিল? রাস্তার মধ্যে সন্তানদের, দেশের সাধারণ নাগরিকদের গুলি করে যখন হত্যা করছিল, একজন সচিব, একজন আমলা, একজন সরকারি কর্মকর্তা-কর্মচারী কি পদত্যাগ করেছিল? তিনি বলেন, আজ যখন সরকার সংস্কার কার্যক্রম শুরু করছে, সেখানে তারা সহযোগিতা না করে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের জীবন থাকতে, হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে, দেশে লাখ লাখ হাসনাত আবদুল্লাহ রয়েছে, তারা বেঁচে থাকতে সরকারের সংস্কার কার্যক্রমে সচিবালয় থেকে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করা হবে।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার লিচুবাগানে অনুষ্ঠিত পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, আ. লীগ সরকার গত দেড় যুগেরও বেশি সময় ধরে আপনাদের নির্যাতন করেছে। আমরা এনসিপিকে (জাতীয় নাগরিক পার্টি) সঙ্গে নিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়ব। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবেনা। আমরা অসাম্প্রদায়িকতার নামে ধর্মহীনতা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ব। ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ একসঙ্গে নাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করবে।

পথসভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। জুলাই আন্দোলনে যেভাবে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আগামীর বাংলাদেশেও এভাবে সামনে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, এনসিপির কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দিতেই আমরা এ কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাচ্ছি। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা লক্ষ্যে পৌঁছতে চাই।

রাউজান : রাউজানের জলিল নগর বাসস্ট্যান্ডে পথসভায় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। তিনি বলেন ‘আমি যখন রাউজান আসছিলাম, তখন অনেকে বার বার বলছিল এই এলাকাটি রিস্কি। এটা রাউজান, এখানে আওয়ামী লীগের তা-বের এলাকা। আপনাদের মনের মধ্যে যদি এখনো সেই ভয় থাকে, তাহলে আপনারা স্বাধীন হন নাই। এখানে আমি বলতে চাই ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশের এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ের নয়। ৫ আগস্ট যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকেন্দ্রিক রাজনীতি করে তাদের পুরো ভূমিটাই আমাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত