চেলসির অনন্য কীর্তি না বেতিসের প্রথম

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:২৪ এএম

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে আজ রাতে পোল্যান্ডের ওয়ারশতে মুখোমুখি হবে চেলসি ও রিয়াল বেতিস। ফাইনাল ম্যাচটি জিততে পারলে দারুণ এক কীর্তি গড়বে ইংলিশ ক্লাব চেলসি। এর আগে ইউরোপের শীর্ষ চার টুর্নামেন্ট জয়ের কীর্তি আছে ব্লুজদের। কনফারেন্স লিগ জিততে পারলে প্রথম দল হিসেবে উয়েফার সবগুলো ক্লাব টুর্নামেন্ট জয়ী দল হবে চেলসি।

চেলসি এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছে দুবার, ইউরোপা লিগ দুবার, উয়েফা সুপার কাপ দুবার এবং উয়েফা কাপ উইনার্স কাপও জেতে (১৯৬০-৯৯ পর্যন্ত হয় কাপ উইনার্স কাপ)। এবার তাদের সামনে সুযোগ কনফারেনস লিগ জেতার। বেতিস সবশেষ কোনো ট্রফি জিতেছিল ২০২১-২২ মৌসুমে (কোপা দেল রে)। এবার তাদের সামনে সুযোগ মহাদেশীয় কোনো টুর্নামেন্ট জেতার। চেলসি সবশেষ কোনো টুর্নামেন্ট জিতেছে ২০২০-২১ মৌসুমে (চ্যাম্পিয়নস লিগ)। এবার কনফারেনস লিগে লিগ পর্বে চেলসি ছিল অপরাজিত, তাই তারা সরাসরি শেষ ষোলোতে উঠেছিল। বেতিস অবশ্য পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে থেকে প্লে-অফ খেলে উঠেছিল শেষ ষোলোতে।

কনফারেনস লিগ জয়ী দল সুযোগ পেয়ে থাকে পরের মৌসুমে ইউরোপা লিগে। তবে চেলসি চ্যাম্পিয়নস লিগ ও বেতিস ইউরোপা লিগে খেলা নিশ্চিত করে ফেলায় এবার ফাইনালটি শুধু আরেকটি ইউরোপিয়ান টুর্নামেন্ট জয়ের লড়াই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত