বাংলাদেশ জরিপ অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্র্তৃক আয়োজিত ‘Geospatial Technology Transformation: GNSS (CORS) as the Key to Sustainable Infrastructure Development in Bangladesh’ শীর্ষক সেমিনারটি গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলরুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদো। সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, এনডিসি, পিএসসি, সার্ভেয়ার জেনারেল, বাংলাদেশ জরিপ অধিদপ্তর।
বক্তারা তাদের বক্তব্য বলেন, জিও-স্পেশাল প্রযুক্তি এখন বৈশ্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বক্তারা জাতীয় মানদণ্ড অনুযায়ী ঈঙজঝ স্থাপন, তথ্য আদান-প্রদান ও সমন্বিত ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি
