দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশের গত সাত দিনের অভিযানে ৪০১ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার নৌপুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
নৌপুলিশ জানায়, দেশব্যাপী অভিযানে ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৩২০ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৪৩১ কেজি মাছ এবং ৮ লাখ ৫০ হাজার চিংড়ি রেণুপোনা জব্দ করা হয়।
