মগবাজারে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ মালামাল উদ্ধার

আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:৫৩ এএম

রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলিতে ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। তারা হলেন মো. শামিম (২৪), মো. জীবন ওরফে হৃদয় (২৭), সোহেল রানা (৩৬) ও মকবুল হোসেন (২৫)। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে।

ডিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া একটি ব্যাগ, ৯,৬০০ টাকা, একটি মোবাইল ফোন, দুটি চাপাতি, সুইচ গিয়ার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে গ্রিনওয়ে গলিতে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর থানা পুলিশ ও ডিবি সাঁড়াশি অভিযানে নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত