টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির ফলে গতকাল সকালে একটি বড় গাছ সড়কে পড়ে যায়। সড়কে গাছ পড়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
