বৈরি আবহাওয়ায় চট্টগ্রামে নামল ঢাকাগামী ৪ ফ্লাইট

আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:২৩ পিএম

বৈরি আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে চারটি ফ্লাইট।

শনিবার (৩১ মে) বিকাল ৪টা ৩৩ মিনিটে চট্টগ্রাম আসে শারজাহ-ঢাকা রুটের এয়ার এরাবিয়ার ফ্লাইট ৫১৪। বিকাল ৪টা ৩২ মিনিটে অবতরণ করে কক্সবাজার-ঢাকা রুটের এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ৪৪৬। বিকাল ৪টা ৪৭ মিনিটে অবতরণ করে রাজশাহী-ঢাকা রুটের ইউএস বাংলার ফ্লাইট বিএস১৬৪।

এছাড়া বিকাল ৫টা ১৫ মিনিটে আসে সৈয়দপুর-ঢাকা রুটের ইউএস বাংলার ফ্লাইট বিএস ১৮৮। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত