গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার খুলনা ইউনিট।
গতকাল শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কে এম জিয়াউস সাদাত।
এতে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম ও হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
