ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করতে এসে দুর্ঘটনার কবলে পড়েন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি পিকআপভ্যান। সোমবার (২ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টায় মহাসড়কের পুটিয়া এলাকায় চট্টগ্রামমুখী দুটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দুই পাশে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাইওয়ে পুলিশের একটি দল। ভ্যানটি সড়কে দাঁড় করিয়ে উদ্ধার কার্যক্রমে নামেন পুলিশ সদস্যরা। এ সময় বেপরোয়া গতিতে আরেকটি কাভার্ডভ্যান এসে পুলিশভ্যানকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই খাদে পড়ে যায় ।
এ ঘটনায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবল আহত হন। আহত কনস্টেবল সাগর ইসলামকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনা কবলিত তিনটি কার্ভাডভ্যান ও পিকআপভ্যান উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। পুলিশের গাড়িটি দুর্ঘটনা সংঘটনকারী কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জুলাই শহিদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ ৪০৫ কোটি টাকা
যে আশায় বুক বেঁধেছিলাম শিগগিরই তা পূরণ হবে: অর্থ উপদেষ্টা