দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

আপডেট : ০৩ জুন ২০২৫, ০২:৫৬ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় পাওনা টাকা চাওয়ায় ইয়াসিন (৩০) নামের এক যুবক তার দুলাভাইয়ের হাতে খুন হয়েছেন। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিন চাঁদপুর সদরের বাগাদি এলাকার আবুল বাশারের সন্তান। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

ইয়াসিনের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী ইয়াসিনের যাত্রাবাড়ীর কাজলার স্বপ্ন মার্কেটে ‘মায়ের দোয়া’ নামের একটি হোটেল রয়েছে। রাতে সেখানে খালাত বোনের জামাই আলামিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চান ইয়াসিন। পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে আলামিন তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত