নোয়াখালীর সোনাইমুড়ীতে ভুয়া জন্মসনদ তৈরি করে ভোটার হতে এসে দালালসহ আটক হয়েছে এক রোহিঙ্গা শরণার্থী। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে তাদের আটক করা হয়। আটকরা হলেন কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ২২ নম্বর ক্যাম্পের ৩৯৫ রুমের আমির হোসেনের ছেলে নুরুল আমিন (৩০) ও সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বাওর কোট গ্রামের স্বর্ণকার বাড়ির মৃত শফিকুল্লার ছেলে বেলায়েত হোসেন (৪৩)। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, তাদের থানায় সোপর্দ করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
×
