পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:৪০ এএম

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচটি মামলায় ইসকন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এই আদেশ দেন। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ঘোষ চিকিৎসার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন।

গত বছরের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময়কে গ্রেপ্তারের পরদিন চট্টগ্রামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত