সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা

অনলাইনে শিক্ষকদের বদলি জুলাই থেকে

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৪৮ এএম

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে শিক্ষকদের বদলি প্রক্রিয়া অনলাইনে শুরু হবে। গতকাল বুধবার সচিবালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৫ এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সি আর আবরার বলেন, ‘শিক্ষার্থীদের হাতে সামান্য ভুলযুক্ত বই তুলে দেওয়ার বিষয়ে আমার মন সায় দিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতটা সম্ভব নির্ভুল বই প্রদান করতে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।’

এক বদলিতে ১ কোটি টাকার ঘুষ

প্রস্তাব : শিক্ষাব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমাকে একটি বদলির জন্য ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য আমার কাছে তদবির এসেছিল। একজন প্রথিতযশা বুদ্ধিজীবী এ তদবির করেছিলেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত