দিনাজপুরে শিশু ধর্ষণের শিকার

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৫৪ এএম

দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির মা গত সোমবার সন্ধ্যায় বাদী হয়ে খানসামা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নুরুন্নœবী ইসলাম (২১) পলাতক রয়েছে। এর আগে ৮ জুন বিকেলে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠে। অভিযুক্ত নুরন্নবী ইসলাম খানসামা উপজেলার টংগুয়া কছিরপাড়ার শফিকুল ইসলামের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ৮ জুন বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা-মা পার্শ্ববর্তী একটি চাতালে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অন্য শিশুদের সঙ্গে ভুক্তভোগী শিশুটিও বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ অবস্থায় পানির তৃষ্ণা পেলে অভিযুক্ত নুরুন্নবী ইসলামের বাড়িতে যায় শিশুরা। তখন সুযোগ বুঝে নুরুন্নœবী শিশুটিকে জোরপূর্বক তার ঘরে নিয়ে গিয়ে মুখ চেপে ধর্ষণ করে। পরে সে অচেতন অবস্থায় শিশুটিকে রেখে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত যুবকের বাবা-মা শিশুটিকে তার বাড়ির বাইরে রেখে আসে।

খানসামা থানার ওসি নজমূল হক বলেন, স্পর্শকাতর এই বিষয়ে অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত