ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের স্থানীয় সংবাদমাধ্যগুলোর খবরে বলা হয়, রাজধানীর আন্দারযগৌ এলাকায় ইসরায়েলের বোমা আঘাত হেনেছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্য তেহরানে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা আজই প্রথম 'এক ধরনের ক্ষেপণাস্ত্র' ব্যবহার করেছেন যা ইসরায়েল প্রতিহত করতে অক্ষম।
তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে।
ইসরায়েলের কর্মকর্তারা সবশেষ হামলায় ত্রিশটির মতো ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করেছে বলে জানিয়েছে।
তবে তারা বলেছে, এর বেশিরভাগই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন।
