রোনালদো পায়ে ‘নেইলপালিশ’ মাখেন কেন?

আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:৪৭ এএম

নেইলপালিশ হলো মেয়েদের বহুল প্রচলিত প্রসাধন সামগ্রী। সেই নেইলপালিশ যদি কেনো পুরুষ ব্যবহার করেন, সেটা একটু অস্বভাবিক লাগবেই। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গতকাল ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে রোনালদোর পায়ের নখের ওপর নেইলপালিশের মতো কিছু দেখা যাচ্ছে। কিন্তু রোনালদো কেন নেইলপালিশ মাখবেন?

আসলে আল নাসর তারকার সবকিছুই ফুটবলকে ঘিরে। তাই এটা বলাই বাহুল্য যে, তার পায়ে কালো রঙের নেইলপালিশ মাখার পেছনেও ফুটবল সংক্রান্ত ব্যাপার জড়িত। খেলার সময় বিভিন্নভাবে শারীরিক সংর্ঘষের ক্ষেত্রে নখ ভেঙে যাওয়া, ফেটে যাওয়া প্রতিরোধ করে এই নেইলপলিশ। ফুটবল ম্যাচে দৌড়ানোর সময় প্রতিপক্ষের কড়া ট্যাকলে নখের ক্ষয়ক্ষতি হতেই পারে। পর্তুগিজ কিংবদন্তি এই ছোট বিষয়টিকেও এড়িয়ে যাননি।

ভীষণ ফ্যাশন সচেতন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো আগেও পায়ে নেইলপলিশ ব্যবহার করেছেন। অবশ্য অ্যাথলেটদের পায়ের নখে কালো নেইলপলিশ মাখাটা এখন ট্রেন্ড, যা জনপ্রিয় করেছেন মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) লড়াকুরা। এতে পায়ের নখ শক্ত হয়। ক্ষতিকারক ব্যাক্টেরিয়া থেকেও পায়ের নখকে রক্ষা করে। কারণ ফুটবলারদের বুটের ভেতর পা ঘেমে ব্যাকটেরিয়া তৈরি হওয়া খুব স্বাভাবিক ব্যাপার।

বিশেষজ্ঞরা বলছেন, নেইলপলিশ স্বাস্থ্যবান নখকে সংক্রমণ থেকে রক্ষা করে। অবশ্য এ বিষয়ে বিশেষজ্ঞরা সবাই একমত হতে পারেননি। রয়্যাল কলেজ অব পোডিয়াট্রির মুখপাত্র ড. হেলেন ব্রান্থওয়েট বলেছেন, ‘পায়ে আড়াই লাখের বেশি ঘামের গ্রন্থি আছে। একজন মানুষের পায়ে প্রতিদিন গড়ে এক পোয়া ঘাম তৈরি হয়। এমনিতে পায়ের নখে ফাঙ্গাল সংক্রমণগুলো চামড়া থেকে হয়, যেটা আসলে অ্যাথলেটদের পা এবং পরে তা নখেও ছড়িয়ে পড়ে। তাই চামড়ার এই সংক্রমণের চিকিৎসা না করানো বিপজ্জনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত