ফুপুর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক আটক

আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:৪১ এএম

বগুড়ার গাবতলী উপজেলায় ফুপুর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রিপন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে চকমল্লা গ্রাম থেকে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বল্লম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রিপন সেই ভিডিও ফুপুর মোবাইলে পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে আগের জমিজমা-সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে বলেন। না হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত