হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন পাঁচজনকে দণ্ড

আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:০৩ এএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগে ৫ পর্যটককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে জেলার মধ্যনগর এলাকার হাওর থেকে তাদের আটক করা হয়। দণ্ডিতরা হলেন, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, আহমেদ মাহফুজ, নাসির হোসাইন ও তাহসিন আহমেদ।

জানা যায়, টাঙ্গুয়ার হাওরের ঘুরতে গিয়েছিলেন কয়েকজন পর্যটক। এ সময় হাওরের একটি পর্যটকবাহী হাউজবোটে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করেন তারা। খবর পেয়ে অভিযানে নামেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ৫ পর্যটককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে মাদকসেবন ও সংরক্ষণের দায়ে তাদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী মাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও উজ্জ¦ল রায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত