সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব

মব জাস্টিসের জন্য সরকার ও প্রশাসন দায়ী

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:৪১ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ মব জাস্টিসের জন্য বর্তমান সরকার ও প্রশাসনকে দায়ী করেছেন। গতকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর মুসলিম ভূখন্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জালাল উদ্দিন বলেন, ‘দেশে মব জাস্টিস বেড়ে গেছে, যার আমরা তীব্র নিন্দা করি। এর জন্য সরকারও দায়ী। আওয়ামী লীগের সহযোগী ও ফ্যাসিবাদের সমর্থকদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হওয়ায় জনগণ নিজেরাই তাদের ধরে আইনের হাতে তুলে দিচ্ছে।’

প্রশাসনের প্রতি তিনি বলেন, ‘চাঁদাবাজ ও রংবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন। মব জাস্টিসে জড়িতদের শাস্তির ব্যবস্থা করুন।’

ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘মাত্র ১২ দিনের যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে। আমরা ইরানকে সাধুবাদ জানাই। আরব রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে তাদের মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত