রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার আবাসিক হোটেল ‘মুন’ থেকে তাকে বের করে পুলিশের হাতে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হোটেলটির একটি কক্ষে স্বপনকে ঘিরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
