খাদ্যসংক্রান্ত সমস্যা চিহ্নিত করার সঙ্গে সঙ্গে সমাধানের পথও দেখাতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য সচিব মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, আমরা জনগণের অর্থে গবেষণার কাজ করছি, জনস্বার্থের বিষয়টি প্রাধান্য দিয়ে গবেষণা করতে হবে। জনগণের উপকার হতে হবে।
গতকাল রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) আয়োজিত ‘২০২৪-২৫ অর্থবছরে গৃহীত গবেষণা প্রকল্প অবহিতকরণ এবং চেক বিতরণ অনুষ্ঠান’ শীর্ষক সেমিনারে খাদ্য সচিব মো. মাহমুদুল হাসান এসব কথা বলেন। সেমিনারে বিএফএসএর চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব শাহ আব্দুল আলিম।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ১০টি গবেষণা প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলোতে কাজ করবেন পেয়েছেন যশোর বিজ্ঞান ও টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাভেদ এইচ খানসহ অন্য গবেষকরা।
