রাজধানীর হাজারীবাগ ট্যানারিমোড় এলাকায় একটি বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। দগ্ধরা হলোÑ চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (৩) ও নাজিয়া সুলতানা রাফিয়া (৮) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)।
দগ্ধ জিয়া উদ্দিনের ভাগ্নে এইচ এম শাহপরান জানান, ট্যানারিমোড় এলাকায় নিজের দোতলা বাড়ি জিয়াউরের। ওই বাড়িতে ভাড়া থাকেন বেলাল হোসেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বেলালের শরীরের ১৭ শতাংশ, জিয়ার ৪, ফারিয়ার ৫ ও রাফিয়ার ৬ শতাংশ পুড়ে গেছে। তবে বেলাল বাদে বাকি ৩ জনকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের অবস্থা ভালো আছে। বেলালকে ভর্তি রাখা হচ্ছে।
