খনি শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতিতে পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া করপোরেশন লিমিটেড (জিসিএল)। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডিএম জোবায়েদ হোসেন। গতকাল সকাল থেকে পাথরখনির সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।
নোটিসে বলা হয়েছে, কিছু শ্রমিকের অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে চলমান অস্থিরতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
