ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, ঔষধ ও হেয়ার অয়েল জব্দ করেছে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ১৭ হাজার টাকা। সোমবার (৭ জুলাই) দুপরে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, টহল দল ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, বিভিন্ন প্রকার ঔষধ ও হেয়ার অয়েল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত আছে।
