ডেমরায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম

রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৬ বছর। গতকাল সোমবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ উল্লেখ করেন, রবিবার দুপুরে আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশে রাস্তায় পড়েছিল মরদেহটি। লাশের দুই হাত পিঠমুরা করে বাঁধা ছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত