বগুড়ায় ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:৩১ এএম

বগুড়ায় জেলার শিবগঞ্জে রবিউল ইসলাম ডপিন (৩০) নামে ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত সোমবার রাতে উপজেলার দাড়িদহ বাজার এলাকা থেকে তাকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ। তিনি ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামের আমজাদ উদ্দিনের ছেলে। এর আগে গত শনি ও রবিবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে।

শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর ব্রোজেন মাহাতো জানান, রবিউল ইসলাম নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত