বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন সেনাপ্রধানের

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:৩০ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর উদ্বোধন করেন। এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকাসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এ সব সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে, যা সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত