চট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। মধ্যবয়সী এক পুরুষ ও এক নারীর দেহে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হয়েছে। গত সোমবার চট্টগ্রাম নগরের একটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষার মাধ্যমে জিকা ভাইরাস শনাক্ত হয়। চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, আক্রান্ত পুরুষের উপসর্গ হিসেবে জ্বর, শরীরে ব্যথা এবং ত্বক লালচে হওয়া দেখা গেছে। এ কারণে তারা এপিক হেলথ কেয়ার ল্যাবে পরীক্ষা করান। সেখানে রোগীদের রক্তে জিকা ভাইরাসের প্রাথমিক উপস্থিতি ধরা পড়েছে। তবে যেহেতু এটি একটি কম্বাইন কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্ত করেÑতাই চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য আরও পরীক্ষার প্রয়োজন।
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস ধরা পড়েছে। আমরা তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি।’
