শরীয়তপুরের জাজিরায় মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তিসহ এলাকাবাসী। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে এই রুটের সব যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জানায়, চাঁদা না দেওয়ার কারণে সম্প্রতি রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যার অভিযোগ ওঠে যুবদলের কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া যুবদল নেতা কর্তৃক যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামক পরিবহনের থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ছাড়া সারা দেশ জুড়ে মব জাস্টিসের বিরুদ্ধে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
