সিরাজগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক সংলগ্ন খোলা ড্রেন থেকে পুলিশ অজ্ঞাত (৩২) পরিচয়ের এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, সকাল ১১টার দিকে মহাসড়ক সংলগ্ন খোলা ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যার পর লাশ ফেলে গেছে বা মহাসড়ক দুর্ঘটনায় নিহত হয়ে ড্রেনে পড়ে আছে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে সোমবার (১৪ জুলাই) সকালে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের নিজ ঘর থেকে পুলিশ নরসুন্দ্র শান্ত ইসলামের (২০) লাশ উদ্ধার করেছে। তিনি গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ঈশ্বরপুর বাজারে সেলুনের দোকানে নরসুন্দরের কাজ করতেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঈশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে শান্তর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
সুপেয় পানির ব্যবস্থা করে দিল জনতার ঈশ্বরগঞ্জ, পরিবারে স্বস্তি