সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলা

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:৩৭ এএম

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার তাকে সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

কানিজ মওলা সংসদ সচিবালয়ের সচিব হিসেবে মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। চাকরির মেয়াদ শেষে গত ১৬ জুন অবসরে গেছেন মিজানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত