আইনশৃঙ্খলার অবনতিতে যুবদলের বিক্ষোভ

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ-সমাবেশ করেছে যুবদল। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৭:৪০ এএম

ঝিনাইদহ : দেশব্যাপী ও গোপালগঞ্জে আইনশৃঙ্খলার অবণতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ যুবদল। গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের উজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পায়রা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

মুন্সীগঞ্জ : গতকাল বিকেলে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের কোর্টগাঁও এলাকার পতাকা একাত্তরের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মাগুরা : গতকাল দুপুরে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ শুরু হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের দাবি জানান।

বাগেরহাট : বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদল গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

নোয়াখালী : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের কোট মসজিদ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল : গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরীতে মিছিলে বিভিন্ন সেøাগান দেয় নেতাকর্মীরা।

পঞ্চগড় : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা যুবদলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে।

নড়াইল : সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা যুবদলের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

খুলনা : অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল সাড়ে ৪টায় এই কর্মসূচি পালিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত