কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন মোহাম্মদ শাহ ঘোনাসংলগ্ন ফকির জোম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড তাজা গোলা সহ ছানা উল্লাহ (৫৩) কে আটক করা হয়।
