জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গতকাল শুক্রবার বিভিন্ন জেলায় বিএনপির উদ্যোগে মৌন মিছিল বের করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ : জেলা বিএনপির কার্যালয় থেকে দুপুরে মৌন মিছিল বের করা হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল হক মুকুল, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।
বগুড়া : বেলা ১১টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাদ জুমা বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় : জেলা শহরের দলীয় কার্যালয় থেকে বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মৌন মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আগামীর দিকে এগিয়ে যেতে হবে। কোনো অপশক্তি যেন বাংলাদেশেকে ঘায়েল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
নাটোর : দুপুরে শহরের আলাইপুর থেকে একটি মৌন মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে আলাইপুর উপশহর মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও নাসিম উদ্দিন নাসিম।
ফেনী: শুক্রবার বিকেলে মৌন মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। মিছিলটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডে এসে ফেনী প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতা এদেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কোনো স্বৈরাচার ও অপশক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, কেন্দ্রীয় নেতা বেলাল উদ্দিন আহমেদ, মশিউর রহমান বিপ্লব, জালাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, আব্দুল খালেক, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমুখ।
