শেরপুরে হামলা অগ্নিসংযোগ নারী গ্রেপ্তার

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:২৪ এএম

বগুড়ার শেরপুরে পূর্ব বিরোধের জের ধরে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মো. মিজানুর রহমান ও তার ভাতিজা মুঞ্জুরুল ইসলাম বোর্ডের হাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা মালিহাটা গ্রামে পৌঁছালে লাবলী খাতুনসহ আরও সাতজন তাদের পথরোধ করে মারধর করে গুরুতর জখম করে এবং তাদের মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ ঘটনায় রাতেই মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস মামলা করেন।

এরপর পুলিশ অভিযান পরিচালনা করে রাত ১টার দিকে মালিহাটা গ্রামের নিজ বাড়ি থেকে লাবলী খাতুনকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত