নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে ৩০ দোকান

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:২৫ এএম

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সিটি হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান। গতকাল সকাল সোয়া ৬টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে পাঁচজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় তৈরি পোশাক, জুতা, কনফেকশনারিসহ ৩০টি দোকানঘর। খবর পেয়ে শহরের ম-লপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, হকার্স মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হলেও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য বিকেএমইএ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ সব ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানান।

ম-লপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ৩০টি দোকান পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত