ব্রাজিলিয়ান লিগে আগের ম্যাচেই নেইমার পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন, গোল করে দলকেও জেতান। তবে এবার সদ্য উন্নীত ক্লাব মিরাসল ৩-০ গোলে হারাল সান্তোসকে। এই ম্যাচেও নেইমার খেলেন পুরো সময়। হারের পর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অঙ্গভঙ্গি করা নিয়ে হচ্ছে সমালোচনা। সান্তোসের এই হার অপ্রত্যাশিত ফলাফল হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল মৌসুমে।
ম্যাচে নেইমার ছিলেন অনুজ্জ্বল। শারীরিকভাবে ক্লান্ত, ধীরগতির এবং মাঠে তেমন কোনো কার্যকর মুহূর্ত উপহার দিতে পারেননি।
নেইমার ম্যাচ শেষে বলেন, ‘আজ মিরাসোল আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা গোল করেছে, আমরা পারিনি। আগের ম্যাচে (ফ্লামেঙ্গোর বিপক্ষে) কিছুটা প্রতিরোধ গড়েছিলাম, আজ সেটাও সম্ভব হয়নি।’
