জামালপুরে সাবেক এমপির বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:৪৮ এএম

সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন তার দুই ছেলে এ এস এম রাইসুল হাসান ও এ এস এম রাকিবুল হাসানের নামে জামালপুরে মামলা করেছেন ইকবাল হোসেন নামের গণ অধিকার পরিষদের এক নেতা। গতকাল রবিবার দুপুরের দিকে সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার দুপুরের দিকে গণ অধিকার পরিষদ নেতা মো. ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। গণ অধিকার পরিষদ নেতা মো. ইকবাল হোসেন জামালপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত