গণঅভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:৩৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে ১৫টির চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৫টি এবং অন্যান্য ধারায় মামলা ১০টি।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, চার্জশিটকৃত পাঁচটি হত্যা মামলার মধ্যে তিনটি মামলা শেরপুর ও একটি কুড়িগ্রাম জেলার এবং একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১০টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি এবং চাঁপাইনবাবগঞ্জের তিনটি, সিরাজগঞ্জের দুটি ও পাবনা জেলার একটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন দুটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। রুজুকৃত অন্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত