দেশ রূপান্তর সম্পাদক বললেন

গণঅভ্যুত্থানে সাংবাদিকরা ভূমিকা রেখেছেন

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৭:৩৭ এএম

দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে বিভিন্ন সংস্কৃতিকর্মীসহ অনেক সাংবাদিকদের ভূমিকা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেক সংস্কৃতিকর্মী আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন। তারা তাদের দায়িত্ব ভুলে ফ্যাসিবাদের সহযোগিতা করেছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ট্র্যাব আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শামীমা আক্তার রুবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত