আবু সাঈদ হত্যা মামলা

অভিযোগ গঠন নিয়ে অবশিষ্ট শুনানি আজ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি শুরু করেছে আসামিপক্ষ। গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ শুনানি হয়। মামলার আসামি বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। এ ছাড়া আসামি সাবেক কনস্টেবল সুজন রায় ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আরজি জানিয়ে শুনানি করেন। আজ বুধবার অবশিষ্ট শুনানি হবে। এর আগে অভিযোগ গঠনের পক্ষে গত সোমবার শুনানি করেছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ মামলায় কারাগারে থাকা ৬ আসামিকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৩০ জুন এ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওইদিন বিশ^বিদ্যালয়টির সাবেক উপাচার্য (ভিসি) মো. হাসিবুর রশীদসহ ২৬ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত