অপেক্ষা বাড়ল জিনাতের

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৯ এএম

সপ্তম জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে শেষ দিন ছিল বুধবার। সবাই অপেক্ষায় ছিলেন ৫২ কেজি ওজন শ্রেণিতে যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকারের বড় বোন আফরা খন্দকারের ফাইনাল দেখার। তবে শেষ দিনে প্রধান অতিথি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসেননি বলে এই ফাইনালসহ পুরুষ ও মহিলা চ্যাম্পিয়নশিপের বেশ কিছু ইভেন্ট পিছিয়ে দিয়েছে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। নতুন শিডিউল অনুযায়ী আজ বেলা ৫টায় হবে জিনাত-আফরার মধ্যে কাক্সিক্ষত লড়াই। এর ব্যাখ্যায় বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘যুক্তরাষ্ট্রের একজন বক্সার প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলছেন। উপদেষ্টা তার খেলা দেখবেন না, তা কী করে হয়।  তবে অলিম্পিকের বার্ষিক সাধারণ সভায় অংশ নেবেন বলে তিনি না আসার কথা জানিয়েছেন। তাই আমরা কয়েকটি ইভেন্টের ফাইনাল একদিন পিছিয়ে নিয়েছি।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত