গোপালগঞ্জের ঘটনায় আরও এক মামলা

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৬:২৭ এএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনে ৭৭ জনের নাম উল্লেখ করে অপ্সাত পরিচয়ে ৪০০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট মামলা দায়ের হলো ১৫টি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধ আইনে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ নামে ও বেনামে ৪৭৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মোট ১৫ মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতায় ৫ জন নিহত ও সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত