মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম মো. রিপন মিয়া (৪৭)। গতকাল শনিবার বিকেলে রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, বিকেল ৪টার দিকে র্যাবের একটি দল ওই আসামিকে গ্রেপ্তার করে। ২০০২ সালের ৭ জুন রাতে গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের ধানক্ষেত থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করা হয়। হত্যার ২৩ বছর পর চলতি বছরের ১৫ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ প্রদানের রায় দেন।
