গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে মারুফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) মধ্যরাতে ওই গ্রামের মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত মারুফা আক্তার মিজানুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। মিজান স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করেন।
পুলিশের ধারনা পারিবারিক কলহের কারনে স্বামী আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীর কোনো হদিস পাওয়া যাচ্ছেনা। তাই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
প্রতিবেশীরা জানান, সন্ধ্যারাতেও মারুফাকে বাড়িতে কাজ করতে দেখা গেছে। রাতে যথারীতি ঘুমাতে যায় সে। পরে (শনিবার) মধ্যরাতে হঠাৎ মারুফার ঘর থেকে আগুনে পোড়া গন্ধ আর ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর আশপাশের লোকজন এগিয়ে গিয়ে মারুফার ঘরটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখেন। পরে তারা তালা ভেঙ্গে ভেতরে ঢুকে তার বিছানায় মারুফা আক্তারের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা বলেন মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখা যেত। এ নিয়ে তারা প্রায় সময় ঝগড়ায় জড়াতেন।
নিহতের স্বজনরা জানান, মারুফা আক্তার দীর্ঘদিন বিদেশে থাকতেন। সে সময় তার আগের স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। বিদেশ থেকে আসার পর মিজানুর দাবি করে মারুফা তার স্ত্রী। তাদের বিয়ের কাবিনামাও আছে বলে জানান। তবে এ কাগজ ভুয়া বলে আমরা বলে আসছিলাম। তবে তারা দুজনে মিলেমিশে থাকছিল বলে কোনো আপত্তি করা হয়নি। স্বজনদের দাবি পারিবারিক কলহের জেরে মারুফাকে পুড়িয়ে হত্যা করেছে তার স্বামী মিজানুর রহমান। ভুয়া কাবিন তৈরি করে তার শাশুড়িকে ব্ল্যাকমেইল করে স্ত্রী হিসেবে দাবী করছিলেন। মারুফার শরীরে আগুন দিয়ে ঘরের বাহির থেকে তালাবদ্ধ করে পালিয়েছে মিজানুর। এ ঘটনার পর থেকে তার কোনো হদিসও নাই। তার মোবাইল ফোনটি বন্ধ আছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ঘরের ভিতর থেকে এক নারীর পোড়া শরীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা ঘরের ভিতরে স্বামী তার স্ত্রীর শরীরে আগুন দেয়। পরে ঘরের বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। নিহতের মাথাও আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পালিয়ে আছে। পুলিশ তাকে ধরতে কাজ শুরু করেছে। স্বামী গ্রেপ্তার হলেই মৃত্যুর আসল রহস্য মিলবে। আশা করি দ্রুত সময়ে নিহতের পলাতক স্বামীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে।
ট্রাম্পের হুমকির পর চীনের সঙ্গে সাবমেরিন নিয়ে রাশিয়ার মহড়া
বেনাপোলে অস্ত্রসহ চোরচক্রের প্রধান সাজু গ্রেপ্তার
কুমিল্লার ১৬ মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার